বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন ওরফে শামীম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৬টায় থানার লাঙ্গলবন্ধ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী ইকবাল ওরফে শামীম ওই এলাকার মৃত মোবারক আলী মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দও থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং- ৪২(৪)১৭। গ্রেফতারকৃতকে সোমবার সকালেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
