বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বিভিন্ন অপরাধে নারীসহ ২ জনকে অর্থদন্ড ও ৫ জন আসামীকে পৃথক মেয়াদে সাঁজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব মোবাইল কোর্ট বসিয়ে এ সাজা প্রদান করেন। সাঁজাপ্রাপ্তরা হচ্ছে থানার কোর্টপারা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে ৩ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী মাসুম (৩৬) একই থানার চিড়াইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী জুয়েল (২৮) একরামপুর ইস্পাহানী এলাকার বরান আলী মিয়ার ছেলে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন (৩৮) একই এলাকার জনাব শেখের ছেলে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী হায়দার শেখ (৪৩) বন্দর লেজার্স আবাসিক এলাকার দিল মোহাম্মদ মিয়ার ছেলে ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী কবির হোসেন (৫৪)। এছাড়াও মোবাইল র্কোট কুড়িপাড়া এলাকার আমির হোসেন মিয়ার মেয়ে মাদক ব্যবসায়ী ফালাণী বেগম (৫০) ২ হাজার টাকা জরিমানা ও নবীগঞ্জ রসুলবাগ এলাকার সবুজ মিয়ার ছেলে শরিফ (২০)কে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। পুলিশ জানায়,বন্দরের বিভিন্ন স্থানে মাদক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন অপরাধে নারীসহ ৭জন আসামীকে বন্দর থানা ও কামতাল তদন্তকেন্দ্রের পুলিশ আটক করে উপজেলায় ভ্রামমান আদালত কর্তৃক সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদের অর্থদন্ডসহ পৃথক মেয়াদে সাজা প্রদান করেন।
