বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ দেশের সুখ-শান্তি কামনায় পহেলা বৈশাখ বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে। মানব কল্যাণ পরিষদের চেয়াম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্বাবধানে মঙ্গল শোভাযাত্রাটি পাঠানটুলী হয়ে চাষাঢ়ায় গিয়ে জেলা প্রশাসনের মুল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের ব্যানারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছরোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নিতিশ কান্তি দাস, মানব কল্যাণ পরিষদের প্রচার ও দপ্তর সচিব জি এম মোস্তফা, কবি হাজী সিরাজ, আজমেরি সুলতানা ও পান্নাসহ অন্যান্য। অত্যন্ত আনন্দ বিনোদনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রাটি পরবর্তীতে চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় গিয়ে সমাপ্তি ঘটে।
