বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অটো রিক্সার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল করা হয়েঠে। মিছিল শেষে বক্তারা বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি । আদালতে যা রায় দিবে আমরা তা মেনে নেব। কিন্তু এখনো আদালত থেকে কোন রায় আসেনি যে রাস্তায় অটো রিক্সা চালানো যাবে না। দেখা যায়, অটো রিক্সা চালাতে গেলে পুলিশ রিক্সার ব্যাটারি নিয়ে যায়। তারপর ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে পুলিশের কাছ থেকে ব্যাটারি নিয়ে আসতে হয়। কিন্তু রোডে ব্যাটারি চালিত অটোবাইক চলচ্ছে। তাদেরকে পুলিশ কিছুই বলে না। তাই অটো রিক্সার মালিক, শ্রমিকরা বলে আমরা গরীব বলে আমাদের প্রতি অন্যায়-অবিচার করা হচ্ছে । আমরা আর কতো দিন এই অন্যায় অবিচার সয্য করব। শনিবার সকাল ৯ টায় সালাউদ্দিনের সভাপতিত্বে মিছিলটি সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকা থেকে শুরু করে জালকুড়ি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন, মোঃ হাসান, মোঃ বাবু, মোঃ হাসেম, মোঃ কাসেম, মোঃ বুলু, আলী আহাম্মেদ, আল-আমীন ও রাসেল সহ আরো অনেকে। উক্ত মিছিলে প্রায় ১০০০ ( এক হাজার ) জন অটো রিক্সার মালিক শ্রমিক অংশগ্রহন করেন।
