বিজয় বার্তা ২৪ ডট কম
কথাসাহিত্যিক ডা.ওয়াহিদ রেজা মৃত্যুতে নারায়ণগঞ্জ কবি পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক (হীরা) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কবি কাজী আনিসুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাসাহিত্যে’র অন্যতম কবি এবং নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ ড্যাফোডিল সম্পাদক ডা.ওয়াহিদ রেজাকে হারিয়ে আমরা তথাপি জেলার সাধারন মানুষ একটি রতœ হারালাম। কথাসাহিত্যিক ওয়াহিদ রেজাবাংলা একাডেমির সম্মানিত সদস্য এবং ব্যাক্তি জীবনে তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। এই গুনী ব্যাক্তি আমাদের জন্য দেশ ও দেশের বাহিরে থেকে বিভিন্ন মর্যাদা বয়ে এনেছেন। আমি ব্যাক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে কথাসাহিত্যিক ডা.ওয়াহিদ রেজার রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, কথাসাহিত্যিক ডা.ওয়াহিদ রেজা ২৬ ফেব্রুয়ারী রোবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি… রাজিউন।

