বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের পাশে অবৈধভাবে গড়েউঠা ৫/৬ ভাঙ্গারি দোকান ও বসতবাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ঘন্টারও অধিক সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হয়, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট কিন বা সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

