বিজয় বার্তা ২৪ ডট কম
মুক্তিযুদ্ধে পাকবাহিনীর গুলিতে নিহত অজ্ঞাতনামা শহীদদের স্মরনে নির্মিত স্তম্ভে পুস্পস্তবক অর্পন ও আলোচনাসভার আয়োজন করা হয়। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ,সদর উপজেলার নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখ,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন,এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।
এনায়েতনগর ইউনিয়ন শহীদ স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি আবুল কাশেম ইঞ্জিনিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সদস্য সচিব জামালউদ্দিন সবুজ,মহিউদ্দিন রতন,আবু হানিফ।

