বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এটি হলো স্থানীয় সরকার নির্বাচন এটা কোন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। প্রতিক নৌকা বা ধানের শীষ যাই হোক কেন মানুষ স্থানীয় ভাবেই তাদের নেতা নির্বাচন করবে। নারায়ণগঞ্জের মানুষ তাদের নেতা ইতিমধ্যে নির্বাচিত করে ফেলেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে নাসিক নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থী ও নির্বাচনে সংলিষ্ঠদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি যদিও সরকার দলীয় প্রার্থী। কিন্তু আমি সবাইকে জানিয়ে দিতে চাই গত ২০১১ সালের নির্বাচনে আমিও আতংকে ছিলাম। আমি সরকার দলে থেকেও সরকারি দলের প্রার্থীর বিপক্ষে নাগরিক কমিটির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। তখন কিন্তু নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনে রুপ না দেই। কারন এটি হলো লোকাল নির্বাচন। গত নির্বাচনে আমার কোন পোলিং এজেন্ট ছিল না। ভয়ে সবাই কেন্দ্র থেকে চলে গিয়েছিল। রিটার্ণিং অফিসারগন ভোট গণনা করে আমার ভোট একজনকে বুঝিয়ে দিয়েছিল। তাই সুষ্ঠ নির্বাচন ক্ষেত্রে আমার সংখ্যা থাকার অবকাশ নেই। তাই এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব। যদি নির্বাচন আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশন মনে করে যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনা বাহিনীর প্রয়োজন আছে তাহলে নির্বাচন কমিশন সেনা বাহিনী মোতায়েন করতে পারে।
তিনি আরো বলেন, আমি কোন সন্ত্রাসী লালল পালন করি না। আমি যেমন কোন সংশয় পছন্দ করি না তেমনি সাখাওয়াত হোসেন ও কোন সংশয় পছন্দ করে না। তাই নির্বাচন হবে আমার ও আপনার মাঝে যাতে করে তৃতীয় পক্ষ কোন প্রকার সংশয় তৈরী করতে না পেরে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রাখতে বলেন।
দলমত নির্বিশেষে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমেই প্রমাণ হবে। যদি আমি নির্বাচিত হই তাহলে সাখাওয়াত ভাই আমার বাড়িতে সকালে নাস্তা করতে আসবে আর যদি সাখাওয়াত ভাই নির্বাচিত হয় তাহলে আমি তার বাড়িতে মিষ্টি খেতে যাবো বলে অভিমত ব্যক্ত করেন।

