বিজয় বার্তা ২৪ ডট কম
চাষাড়ায় ডাকবাংলো ভেঙ্গে সড়ক চওড়া করার পরামর্শ দিলেন নারায়নগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান। এর পরে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের দুইপাশের লীজকৃত জায়গা দখলে নিয়ে সড়কপথের যানজট নিরসনে ভূমিকা রাখতে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পাশে নবনির্মিত নাসিম ওসমান মেমরিয়াল পার্ক উদ্বোধন করতে গিয়ে বক্তব্য রাখার সময় তিনি এ পরামর্শ প্রদান করেন।
তিনি আরো অভিযোগ করে বলেন,জেলা পরিষদের তহবিল দেয়া হয়েছে নারায়নগঞ্জের উন্নয়নের জন্যে অথচ সেই টাকা ব্যাংকে তুলে রাখা হয়েছে। আমি অনুরোধ করে আনোয়ার ভাইকে বলবো, আপনি দায়িত্ব নেযার পর সেই টাকা তুলে উন্নয়নের কাজে লাগাবেন, আমরা আপনাকে সহযোগিতা করবো।
পরে তিনি নবনির্মিত পার্কটি তার প্রয়াত ভাই সাবেক এমপি নাসিম ওসমানের নামে নামকরন করায় স্বত্তাধিকারী শাহনিজামকে ধন্যবাদ জানিয়ে বলেন,অন্ততঃ সপ্তাহে একদিনে কিছু সময়ের জন্যে যাতে অসহায় শিশু-কিশোররা পার্কে আনন্দ উপভোগ করতে পারে সেদিকে নজর রাখতে অনুরোধ করেন।
তিনি আরো বলেন, মাত্র শুরু হয়েছে। এমন একদিন আসবে যেদিন নারায়নগঞ্জ শুধু প্রাচ্যের ডান্ডি নামে নয় ,আরো উন্নত হয়ে বিশ্বের মানচিত্রে আরো উচুতে অবস্থান করবে। যার নমুনা হচ্ছে আজকের নাসিম ওসমান মেমরিয়াল পার্ক।
শাহ নিজামের সভাপতিত্বে উক্ত উদ্বোদনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান,সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনেআরা বাবলী,জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন,নারায়নগঞ্জচেম্বার অব কমার্সের সভাপতি হায়দার খান কাজলসহ আরো অনেকে।
আলোচনা শেষে এমপি সেলিম ওসমানসহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন্ পার্কটিতে আন্তর্জাতিকমানের শিশু রাইডসহ উন্নতমানের রেস্টেুরেন্ট রয়েছে।
