বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলায় ৭ জন ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে পুলিশ তাদের বন্দরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো বন্দরের কদম রসুল কলেজ মাঠ এলাকার তাইবুদ্দিন মিয়ার ছেলে রাজু আহাম্মেদ (৩০), হাজীপুর এলাকার মৃত রেকমত আলীর ছেলে মাসুদ আলী ওরফে সাহাবউদ্দিন (৩৫), নবীগঞ্জ কাইতাখালী এলাকার আব্বাস উদ্দিন মিয়ার ছেলে শাকিল মাহমুদ (৩০), চাঁন মিয়ার ছেলে তারেক (২৮) কে অপহরণ মামলায়, বক্তারকান্দি এলাকার মারফত আলীর ছেলে মহসীন (২৪), লক্ষণখোলা এলাকার মৃত নূরুল ইসলাম মিয়ার মোবারক (৪২), ধামগড় এলাকার সেকান্দর আলীর ছেলে খালিদ সাইফুল্লাহ (২২)। গতকাল মঙ্গলবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

