বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের নয়ামাটি ভাংতি এলাকায় পুকুর লীজ না দেয়ায় পুকুরে বিষ ঢেলে ৫ লাখ টাকা মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল পুকুর মালিক নুরুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। বাদী নুরুল ইসলাম জানান, তারা ৪ জনে মিলে বাড়ির পাশে একটি বিশাল পুকুরে মাছ চাষ করে আসছেন। কিছু দিন পূর্বে একই এলাকার মৃত আলেক মিয়ার ছেলে আবু সাঈদ, মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে কালুন ও শহীদুল্লাহ মিয়ার ছেলে রিপন মিলে তাদের চাষকৃত পুকুরটি লীজ চায়। কিন্তু তারা পুকুরটি লীজ দেয়নি। এর জের ধরে গত সোমবার রাতে তারা ৩ জন মিলে বালতিতে করে বিষ এনে পুকুরে ঢেলে দেয়। এ সময় পতছারীরা তাদের পুকুরে দেখে জানতে চাইলে তারা দ্রুত পুকুর থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে। এতে করে তাদের ৫ লাখ টাকার মাছ নিধন হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দণ করেছে। পুকুরে বিষ প্রয়োগকারীরা পলাতক রয়েছে।
