বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রাজবাড়ী এলাকায় ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ আহাম্মদ গনসংযোগ করেন। গতকাল বিকাল ৫টায় রাজবাড়ী শ্রমকল্যান,মাষ্টারপট্রি,জামাইপাড়াসহ বিভিন্ন স্থানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ আহাম্মেদ ভোট প্রার্থনা করেন। এ সময় ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী শহিদ ছাড়াও তার সঙ্গে অংশ নেন,বীরমুক্তিযোদ্ধা জব্বর সরদার,জালাল উদ্দিন জালু,বন্দর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিএম আমিনুল ইসলাম,বন্দর কদম রসুল পৌর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহির,বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসেন,কাজী বাদল,মোঃ সাঈদ,মোঃ বুলু মিয়া,মোকলেছ,কাজী শাহীন,রবিউল আউয়াল,কাজী মিজু প্রমুখ।
