বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর থানাধীন থানা পুকুরপাড় এলাকায় একটি প্রিন্টিং কারখানায় কার্যক্রম নিষিদ্ধ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে শোকাবহ আগস্ট শোক র্যালী লেখা সংবলিত টি-শার্ট প্রস্তুতকালে ৪ জনকে আটক
করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রোববার (৩০ আগস্ট) দুপুরে সদর থানা এলাকায় রিভার ভিউ মার্কেটের জিএম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,উক্ত প্রিন্টিং কারখানা ম্যানেজার রাকিবুল হাসান (৩২), সামির হোসেন খান (২৬), শিহাব আহমেদ আরাফাত (২৮) ও মোঃ জিহাদ হোসেন (১৮।
উল্লেখ্য, এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের নাম সংবলিত শোকাবহ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫-ই আগস্ট এবং ২১শে আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে শোক র্যালী লেখা যুক্ত একশত এক পিছ টি-শার্ট উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
আটকৃত ব্যাক্তিরা নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, “এ ধরনের ঘটনায় আমরা নিয়মিত মামলা নিচ্ছি। আমাদের একটু সময় দিতে হবে। মামলা হয়ে গেলে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব। মামলা অবশ্যই হবে।

