বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এসময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে ফতুল্লা থানায় কর্মরত এসআই (নিঃ)/ নন্দন চন্দ্র সরকার, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে বন্দর থানায় কর্মরত এএসআই(নিঃ)/জহিরুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে রূপগঞ্জ থানায় কর্মরত পিএসআই/ আলিমুজ্জামান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)/আব্দুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার হিসেবে ট্র্যাফিক শাখায় কর্মরত সার্জেন্ট/ রাজন কুমার দত্ত, ক্লু-লেস মামলা ডিটেকশনকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নি:)/এস.এম আব্দুল আজিজ, বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ)/ ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)/ মাসুম বিল্লাহ্ , সোনারগাঁ থানায় কর্মরত এসআই (নিঃ)/ ইকরামউজ্জামান, অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করায় রিজার্ভ অফিসে কর্মরত এসআই(নি:)/ মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল/১৯৫০ মো: শাকিল, কং/১০২১ সালাহ উদ্দিন আহমেদ এবং জেলা বিশেষ শাখায় কর্মরত ডিআইও/কামরুল হাসান, ওয়াচার কং/৯৪৬ নুর-ই-আলম’দেরকে পুরস্কৃত করেন।
পরে দুপুরে জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই/২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এসময় র্যাব এর অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

