বিজয়বার্তা২৪.কম
নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এর রাজনীতিতে নাজমা রহমানের অবদান অতুলনীয় । ১৯৮০সালে নাজমা রহমান আওয়ামী লীগের রাজনীতি শুরু করে । এরপর থেকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেন নাজমা রহমান । তার নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবার সুসংগঠিত হয় এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন । বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং না’গঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর সাবেক সভাপতি অধ্যাপিকা নাজমা রহমানের স্মরনে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিলে বক্তরা এসব কথা বলেন।
তারা অধ্যাপিকা নাজমা রহমানের স্মৃতিচারণ করে বলেন, নাজমা রহমান এক সময়ে নারায়ণগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ছিলেন । তিনি একজন কর্মী বান্ধব করী ছিলেন । অধ্যাপিকা নাজমা রহমানের অকাল মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ গভীর ভাবে শোকহত । আমরা তার শোকাহত পরিবার কে সমবেদনা জানাই ।
মহানগর আওয়ামীলীগ এর সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বাবলী, সাবেক জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক আরজু ভূঁইয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি এম এ রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, সহসভাপতি মোঃ রবিউল হোসেন, রোকন উদ্দিন আহমেদ, গোপিনাথ সাহা, যুগ্ম সম্পাদক শাহ মোঃ নিজাম, সহ সম্পাদক আহসান হাবীব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর সেচছাসেবকলীগ সভাপতি নাজমুল আলম সজল, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরীন বেগম, সাংগঠনিক সম্পাদক শাহী ইসরাত জাহান মায়া, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান সৃতি, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, খোদেজা খানম নাসরিন, মহানগর আওয়ামী লীগের সদস্য, শিখন সরকার শিপন, শাখাওয়াত হোসেন সুমন ও মো. জসিম উদ্দিন প্রমুখ ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে অধ্যাপিকা নাজমা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
