বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম ও যুব আইনজীবী ফোরাম উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির অন্যতম নেতা এড. সাখোয়াত হোসেন খান কেক কেটে দলের জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ভবনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, এড. জাকির হোসেন, এড. সরকার আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুব আইনজীবী ফোরামের সদস্য জাকির হোসেন, হুমায়ুন, রবি , শীমা , সিদ্দিকী, শিমুল, শিপলু প্রমুখ ।
