বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমর আলম খন্দকার বলেছেন, স্বাধীনতার মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত করেন। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের গনতন্ত্রকে হত্যা করেছে। হত্যা করেছে এদেশের ষোল কোটি মানুষের ভোটের অধিকার। জিয়া পরিবারের নামে একের পর এক মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিয়ে এই দেশের জনগণের কাছে জিয়া পরিবারের বদনাম ছড়ানো হচ্ছে। বিএনপির সিনিয়র চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধ্যগস্ত করছে এই সরকার। কারন আওয়ামীলীগ সরকার তারেক রহমানের জনপ্রিয়তা কে ভয় পায়। এ সরকার বিএনপি’র জনপ্রিয়তাকে ভয় পেয়ে শান্তিপূর্ন কর্মসূচিতে বাধা প্রয়োগ করেছে।
বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে জেলা বিএনপির সভাপতি ও উপদেষ্টা এড. তৈমর আলম খন্দকার কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় এসব কথা বলেন।
তিনি আরও বলেন , এই দেশ গনতন্ত্রের দেশ এখানে সবার স্বাধীন ভাবে কথা বলার অধিকার সবার আছে। গনতন্ত্র রাষ্ট্রে সবার রাজনীতি করার অধিকারী আছে, কিন্তু এই আওয়ামীলীগ সরকার বিএনপির নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে রাজনীতি করতে বাধ্যগস্ত ও হয়রানি করছে। সরকারের পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর নির্মমভাবে হামলা চালাচ্ছে। কোন কমসূচি আমরা শান্তিপূর্ণ ভাবে করতে পারি না এবং আমাদের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধ্যগস্ত করা হয়। আমাদের নেতা কর্মীদের পুলিশ নতুন করে যেন আর কোন মামলা দায়ের না করতে পারে এব গ্রেফতার ও মামলা হতে সবাইকে এড়িয়ে চলতে হবে। এই সরকারের পতন অনিবার্য। আমরা যেমন স্বাধীনভাবে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি না । আর ভবিষ্যতে আওয়ামী লীগ বিরোধী দলে গেল তাদের কেও রাজনৈতিক কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না ।
এ সময়ে উপস্থিত ছিলেন, নব গঠিত বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব বদরুজজামান খসরু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মহানগর বিএনপির উপদেষ্টা জামাল উদ্দিন কালু, সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, সহ সম্পাদক সুরুজ্জামান, সাংগঠনিক হাসান আহমেদ, মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, মহানগর মহিলা দলের সভাপতি রাশিদা জামাল, শ্রমিক দলের সভাপতি নাছির হোসেন জেলা মহিলা দলের সহ সম্পাদক জিসান সুরাইয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সভাপতি পারভীন আকতার প্রমুখ।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের শান্তিপূর্ণ আনন্দ মিছিলে পুলিশ হামলা চালিয়ে মহানগর ছাএদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রশু সহ চারকে গ্রেফতার ও বেশ কিছু কয়েক জন নেতা কর্মী আহত করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আটকৃদের মুক্তির দাবী করছি। আর এই সরকারের পতন না ঘটা পর্যন্ত বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।
এসময় মহানগর ছাএদলের মিছিলে পুলিশের লাঠি চার্জ করে বেশ কয়েক জনকে আহত করেন এবং মহানগর ছাএদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রশু সহ ছাত্রদল নেতা কাওসার হোসেন, জনি ও মাসুদ নামে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
