বিজয় বার্তা ২৪ ডট কম
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জসিম উদ্দিন হায়দার বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ মাছ চাষ ও কৃষি চাষে সবার চেয়ে এগিয়ে যাবে। সোমবার সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে । ভারত , নেপাল ও ভুটানের চেয়ে আমাদের দেশের মানুষের জীবন মানের উন্নয়ন হচ্ছে । তিনি আরো বলেন, বিভিন্ন বিরল প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে । নদী নালা খাল বিলের পানি দূষিত হয়ে পড়েছে । তার মূল কারণ হলো বিভিন্ন কল – কারখানা বিষাক্ত আর্বজনা এসে নদী নালা খাল বিলের পানিকে দূষিত করছে । এই দূষণের হাত থেকে নদীকে বাঁচাতে হবে । যেই সব কল কারখানায় ইটিপির ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেজবাহুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা সিভিল সার্জন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান, জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি। মোঃ রেজাউল বারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুজ্জামান আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহিনুর মিয়া প্রমুখ ।
পরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

