বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডের নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে রিটাইনিং অফিসার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের নিকট ২নং এবং ৩নং ওয়ার্ডের মোট ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
২নং ওয়ার্ড (নাসিক ১০ থেকে ১৮নং ওয়ার্ড) থেকে আইনজীবী এড. শরীফ হোসেন, এসএম জিল্লুর রহমান এবং জাহাঙ্গীর আলম মনোনয়ন জমা দেন।
অন্যদিকে, ৩নং ওয়ার্ডে (নাসিক ১৯ থেকে ২৭নং ওয়ার্ডে) মনোনয়ন পত্র জমা দেন হাজী মোহাম্মদ আলাউদ্দিন।
উল্লেখ্য আগামী ২৬ জুলাই মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২০ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

