বিজয় বার্তা ২৪ ডট কম
টাকার বিনিময়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অবৈধ কমিটির দেওয়ার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ জেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল সদস্যকে অবাঞ্চিত ঘোষনা করেছে তৃনমুল ছাত্রদলের নেতাকর্মীরা । আর এই অবৈধ কমিটি মানি না মানবো না বলে শ্লোগান দেয় তারা । অবিলম্বে এই কমিটি বিলুপ্ত চাই বলে ঝাড়ু মিছিল বের করেন । আর অর্থের বিনিময়ে নারায়ণগঞ্জ জেলা কমিটি দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু কে অবাঞ্চিক ঘোষণা করেছে নারায়ণগঞ্জ তৃনমুল ছাত্রদলের নেতারা।
বুধবার ( ৬ জুন ) দুপুরে শহরের মিশনপাড়া সলিমুল্লাহ রোডে নারায়ণগঞ্জ ছাত্রদলের তৃনমূলের আয়োজিত প্রতিবাদ মিছিল এই মন্তব্য করেন তারা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত ঘটে । এ সময় নারায়ণগঞ্জ ছাত্রদলের নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে মামুন আকরামের দুই গালে জুতা মারো তালে তালে । টাকার বিনিময়ে অবৈধ কমিটি মানি না মানবো না । পরে মামুন ও আকরামের ছবিকৃত ব্যানার ফেসটুনে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদল কে ৭২ ঘন্টার মধ্যে নতুন কমিটি প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে ছাত্রনেতারা বলেন এই সময় সীমায় দাবী না মানা হলে তারা আরো কঠিন আন্দোলন দিতে বাধ্য হব । নবগঠিত যে পকেট কমিটি দেওয়া হয়েছে তারা বিগত সময়ে আন্দোলনে মাঠে ছিলেন না । তাই সকল সদস্যদেরকে অবাঞ্চিত ঘোষনা করা হল। বক্তারা আরো উল্লেখ করেন নতুন কমিটি স্বজন প্রীতির ও কালো টাকার মাধ্যমে রাতের অন্ধকারে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটির অনুমোদন দেন ।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ,তরিকুল হাসান লিংকন, , সামাউন ইসলাম স্বর্ণা, মোঃ মহসিন, ওমর ফারুক শোভন, রুবেল কিবরিয়া, রিয়াদ মোর্শেদ সিফাত, নাজমুল হাসান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, আলমগীর বাদশা, আবুল হাসনাত, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান অনি , মোঃ জুয়েল রানা, রাসেল আরোস, নিশাদ ফতুল্লা থানা ছাত্রদল নেতা ফয়সাল খান স্বপন, মোঃ রাসেল, জুবায়ের আহমেদ জাবেদ, জহিরুল ইসলাম রনি, মোহাম্মদ সুজন, সাজ্জাদ, রোমান, শাহাদাত, কাশেম, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বিদ্যুৎ, মোঃ জহিরুল ইসলাম, নাদিম হোসাইন, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা, সবুজ, মো. জুবায়ের, রাকিব, বাসেদ, শুভ, মারুফ সহ জেলার ৭ টি উপজেলা ও পৌর নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর মঙ্গলবার ( ৫ জুন ) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান নারায়ণগঞ্জ জেলা কমিটি অনুমোদন করেন।
