বিজয় বার্তা ২৪ ডট কম
বিজয় বার্তা ২৪ ডট নেট : জাগ্রত সংসদ নারায়ণগঞ্জ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ঠা জুন) বাদ আসর নগরীর চাষাড়াস্থ হোয়াইট হাউজ চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোঃ রাগিব হাসান ভূইয়া রনকের সভাপতিত্বে সাধারণ সভার সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম বিশাল।
সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম শান্ত, আল মায়েজ, মোঃ অনিক হাসান, মোঃ ইমু, মোঃ সুমন, মোঃ আলাল, সাগর সাহা, শাহরিয়ার সাঈদ অন্তর, নূর হোসেন রনি, আল মামুন, ইমন, পার্থ, সুহাষ রায়, সৌরভ প্রমুখ। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার নূর আলম সিদ্দিকী।
ইফতার পূর্ব সাধারণ সভায় ২০১৮-১৯ইং সালের বাজেট ঘোষনা করা হয় এবং ২০১৭ সালের আয়/ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। তাছাড়া সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া সংগঠনের সকলের এবং সারা দেশ বাসির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।



