বিজয় বার্তা ২৪ ডট কম
হত্যা, মাদক, ছিনতাইকারী ও ওয়ারেন্ট মামলায় ভাল পারফরমেন্স করায় ৬ষ্ঠ বারেও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন সদর মডেল থানার এ এসআই মো. সামসুজ্জামান।
বুধবার (২২মে) সকালে ডিআইজি অফিসে ঢাকা রেঞ্জের এপ্রিল মাসের ক্রাইম কনফারেন্স মিটিং এ ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ এসআই মো. সামসুজ্জামান কাছে এই পদক তুলে দেন।
পদক পেয়ে সামসুজ্জামান তার প্রতিক্রয়ায় জানান, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আরো ভাল কাজ করতে পারি। ৬ষ্ঠ বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছি। সুযোগ্য এসপি হারুন স্যার ও সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম স্যারকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাদের নির্দেশক্রমে একাধিক মামলার আমি আসামীদের গ্রেফতার করতে পেরেছি।ভবিষৎ এ আমি যাতে পুলিশ বাহিনীর নাম উজ্জল করতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন।
