বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা রেঞ্জের এপ্রিল মাসের ক্রাইম কনফারেন্স মিটিং এ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর এনামুল হক।
বুধবার (২২মে) সকালে রাজধানী ঢাকার ডিআইজি অফিস থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিবির ইন্সপেক্টর এনামুল হক’র হাতে এই পদক তুলে দেন।
ইন্সপেক্টর এনামুল হক তার প্রতিক্রিয়ায় বলেন্, প্রথমে আল্লাহ দরবারে লাখ লাখ শোকরিয়া জানাই।আমি ২য় বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হলাম। এই পুরস্কার আমাকে আগের থেকে কাজের প্রতি আরো মনোবল জোগাবে।জনগনের সেবায় আমি আরো বেশী কাজ করবো। যাতে করে ৩য় বারও আমি শ্রেষ্ঠ ইন্সপেক্টর হতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব সময় জনগনের সেবায় কাজ করে যেতে পারি।
প্রসঙ্গত, এর আগেও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর এনামুল হক হত্যা,চাদাবাজি, মাদক ও ওয়ারেন্ট তামিল সহ বেশ কয়েকটি মামলায় ভাল পারফরমেন্স করায় শ্রেষ্ঠ ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।

