বিজয় বার্তা ২৪ ডট কম
‘অবহেলিত ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের আর্তনাদ, শিক্ষা কোন জাতির দাবি হতে পারে না ‘ শিক্ষা সকল জাতির মৌলিক অধিকার ।
সারাদেশের মত নারায়ণগঞ্জেও উচ্চ শিক্ষাসহ ৪ দফার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের চাষাঢ়াস্থ শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির আয়োজনে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির সভাপতি ডাঃ একেএম বাছেদ কচি’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট সমিতির সাবেক সহ সভাপতি ডাঃ শেখ রিয়াজ রহমান, জেলার সহ সভাপতি লাকি রাজ, সাধারণ সম্পাদককে এম ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ, নাসিম হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রিফা তাসফিয়া, আরো উপস্থিত ছিলেন, শিরীন, শুভ, শরীফ, ইসমাইল,রকি দাস সহ অনেকেই ।
এ সময় তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন-বঙ্গবন্ধুর প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা, মেডিকেল এডুকেশন বোর্ড, কমিনিটি ক্লিনিক পদায়ন এবং ১০ম গ্ৰেডে নিয়োগ প্রদান করতে হবে, ইন্টানশীপ ভাতা প্রদান করতে হবে।

