বিজয় বার্তা ২৪ ডট কম
ওয়াসা হঠাও সংগ্ৰাম পরিষদ নামক একটি নতুন কমিটি গঠন করেছে শ্রমিক নেতা হিসেবে পরিচিত ও সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অংশগ্রহণ করেছিল সেই মাহবুবুর রহমান ইসমাইল ।
বুধবার সকাল দশটায় দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সংগঠন উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে । আর এই সংগঠনের সংহতি প্রকাশ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরু উদ্দিন আহমেদ সহ একাধিক নেতারা ।
এ সময় তারা ঢাকা ওয়াসা কর্তৃক অমানবিক, অযৌক্তিক ও বেআইনী ভাবে নারায়ণগঞ্জে নলকূপের উপর অনুমোদন ফি, নবায়ন ফি বাতিল, জনস্বার্থ বিরোধী ব্যর্থ ঢাকা ওয়াসা প্রত্যাহার ও অবিলম্বে দূর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিচারের দাবিতে ওয়াসা হঠাও সংগ্ৰাম পরিষদের এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে খানপুর জোড়া পানি ট্রাংকি এলাকায় ওয়াসা অফিসে গিয়ে নারায়ণগঞ্জ রাজস্ব কর্মকর্তা (জোন-ইনর্চাজ) এম.এ ছাঈদের কাছে স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মন্টু, সভাপতি মন্ডলীর সদস্য, মোঃ মাহমুদ হোসেন, রমজানুল রশিদ, নুরুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাকিত মোস্তাকিম শিপলু, ওয়াসা হঠাও সংগ্ৰাম পরিষদের সদস্য সচিব মোঃ রুহুল আমিন, দেওভোগ পঞ্চায়েত কমিটির সভাপতি আহম্মদ আলী বেপারী সহ অনেকেই ।

