বিজয় বার্তা ২৪ ডট কম
সকল শিক্ষার্থীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করা। করোনা পরিস্থিতিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের বেতন-ফি মওকুফ এবং করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা, শিক্ষার্থীদের বাসাভাড়া, মেসভাড়া মওকুফ, পর্যাপ্ত আয়োজন ছাড়া ক্লাস পরিক্ষা না নেওয়া সহ ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সরদার, সদস্য ফয়সাল আহম্মেদ রাতুল, সাইফুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজকে হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে করোনা মহামারি আরও বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। এরমধ্যে আমাদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। তাই আদৌ কবে শিক্ষাজীবন স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে শিক্ষার্থীরা। দেশে সব মিলিয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫ কোটি। এর প্রায় অর্ধেক শিক্ষার্থীর শিক্ষাজীবনই আজ বির্পযস্ত ও অনিশ্চিত। অন্যদিকে নেওয়া হচ্ছে অনলাইনে ক্লাস। কিন্তু অনলাইন কøাস নেওয়ার জন্য যে পরিমান আয়োজন থাকার প্রয়োজন তা নেই। প্রায় ৮৭% ছেলেমেয়েরা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত। এই সংকট দূরিকরনে আমরা মনেকরি সকল শিক্ষার্র্থীদের হাতে ডিভাইস ও ইন্টারনেট ফ্রি করে দিলে কিছুটা হলেও এই সংকট দূর হবে। এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে সরকারের কোন ধরনের আয়োজন নেই। এমতাবস্থায় সরকার উদাসীন। এটা সরকারের দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় বহন করে।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাজীবর বাঁচাতে আজ তাই অতিদ্রুত সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষাজীবনকে সচল করা হবে তার একটি সুনির্দিষ্টি পরিকল্পনা প্রয়োজন। সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়াÑমেসভাড়া মওকুফের দাবি আজ যুক্তিসঙ্গত।

