বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ১৫টি দোকান। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে বাজারের একটি দোকানে ওয়েটিংয়ে কাজ করার সময় আগুনের স্পার্ক থেকে এর সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তা চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানা, একটি দোকানে ওয়েডিংয়ের এর কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। খবরপেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।

