বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বন্দর অঞ্চলের ৩নং ওয়ার্ডের সদস্য পদের নির্বাচন রোববার স্থানীয় বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ১২জন কাউন্সিলর এতে ভোটাধিকার প্রয়োগ করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে হাজী আলাউদ্দিন সর্বোচ্চ ৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। ২ ভোট কম পেয়ে জয়লাভে ব্যার্থ হন তার প্রতিদ্বন্দ্বী গিয়াসউদ্দিন ভেন্ডার। নির্বাচনে দু’প্রার্থীই টাকার বিনিময়ে ভোট করলেও আলাউদ্দিনের টাকার অংক খুব বেশি ছিল বিধায় সে জয়লাভে সক্ষম হয়েছেন বলে ভোট কেন্দ্রের আশে পাশে এমনটাই চাউর হয়।
