বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম মোঃ সামসুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী মহিলাদলের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা জাহানারা ইসলামের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মুনসুর আহমেদ পোটল এর ১ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ উপলক্ষে সকালে মরহুমের কবর জিয়ারত ও দিনব্যাপী কোরআন খানি এবং বাদ আছর বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখীসহ সবাইকে উপস্থিত থেকে মুনসুর আহমেদ পোটল-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে ছোট ভাই দৈনিক দেশের আলো’র সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি ও বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম সুমন অনুরোধ জানিয়েছেন।
