বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সমাজ সেবক মো. আফজাল হোসেন ঘুড়ি প্রতিক নিয়ে বিশাল গন সংযোগ ও প্রচারনা চালিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
রবিবার বিকাল ৪ টায় নোয়াদ্দা এলাকায় গনসংযোগ করেন তিনি।
এ সময়ে নোয়াদ্দা এলাকার মুরুব্বী হতে শুরু করে ছাত্র, যুবক ও সকল শ্রেণীর মানুষ মো. আফজাল হোসেন ঘুড়ি প্রতিক পক্ষে গন সংযোগে অংশ গ্রহণ করেন।
আফজাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মানুষ সেবাই প্রকৃত সেবা। আমি বিগত দিনে কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়নমূলক কাজ করেছি। ২৪ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য আপনাদের সহযোগীতায় আমি আবারও নির্বাচিত হতে চাই। আপনারই আমার মূল শক্তি। এই ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটি আধুনিক ওয়ার্ড হিসিবে গড়ে তুলবো। এছাড়া এই ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
