বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে তীব্র শীতে আগুনের শরীল গরম করা নিয়ে ইউসুফ (২০) নামে প্যাকেজিং কারখানার এক শ্রমিককে পিটিয়ে গুরুত্বর রক্তাত্ত আহত করায় অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৮ টায় নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি কালু হাজী সড়কে এ ঘটনাটি ঘটে। এতে আহত ইউসুফের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শয্যা হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনায় আহত ইউসুফের বাবা ইসাক থানার লিখিত অভিযোগ করেছে।
জানাগছে,সিদ্ধিরগঞ্জ মিজমিজি কালু হাজী সড়কে প্যাকেজিং কারখানার শ্রমিক ইউসুফ তৃব্র শীতের কারনে আগুনের শরীল গরম করছিলো। এসময় তার পাশে আজগর মিয়ার, তার ছেলে সুজন,ইউসুফ, শিবলু তাকে আগুনে শরীল গরম করতে নিষেদ করে। তার পরেও ইউসুফ আগুনের কাছে ছিলে। এসময় সুজন বাশের লাঠি দিয়ে মাথায় ও শরীলের আঘাত করে। রক্তাত্ত ইউসুফ মাটিতে লুটেপরে আত্মচিৎকার করলে আশপাশের লোক জন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠয়। এ ঘটনায় আহত ইউসুফের বাবা ইসাক থানার লিখিত অভিযোগ করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকতা সিদ্ধিরগঞ্জ এস আই সামসুল ইসলাম জানান,বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্তে সত্যতা পেলে মামলা হবে। এবং আসামীদের গ্রেপ্তার করা হবে।

