বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেচ্ছাসেবকলীগ নেতা শেখ নাজমুল আলম সজল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলা নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহনগর আওয়ীমীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সহ সভাপতি এড. আলী আকবর কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, অ্যাপায়ন সম্পাদক ইব্রাহিম হোসেন সহ অন্যান্যরা।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর। প্রার্থী যাচাই বাছাই ২৬ এ ২৭ নভেম্বর।

