বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নাসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খাঁন মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার বেলা ১২ টায় জেলা নির্বাচন কমিশনার তারিফুজ্জামানের কাছ থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল কালাম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ন কবির, এড. মশিয়র রহমান শাহীন প্রমূখ।
এসময় এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফ্লিড এখনো তৈরি হয়নি। এই লেভেল প্লেয়িং ফ্লিড তৈরি করতে হবে। মানুষের অধিকার আদায়ে বিএনপি আমাকে মেয়র প্রার্থী করেছে। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জবাসীর অধিকার আদায়ে কাজ করবো। এই নির্বাচন কমিশনার মেরুদন্ডহীন । সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন দরকার। শহরে অজ¯্র বৈধ্য ও অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। আমরা চাই নির্বাচন কমিশনার ও এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। প্রতিযোগীতামূলক ও অংশগ্রহনমূলক হলে নির্বাচন হলে আমরা জনগনের ভোট পেয়ে নির্বাচিত হবো। নির্বাচন উপলক্ষে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। তারা যাতে কোন বিশৃঙ্খলা করতে না পারে। আপনারা জানেন গতবার বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের আবেদন করেছিল। আবেদন অনুযায়ী সেনা মোতায়েন না করায় বিএনপি নির্বাচন থেকে সড়ে দাড়ায়। এইবার যাতে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে জনগনের ভোটের পরিবেশ তৈরি করার জোর দাবি জানাচ্ছি। আলোচিত সাত খুন মামালায় আমার অবদান সারা দেশবাসী দেখেছে। আমি ন্যায়ের পক্ষে ছিলাম থাকবো। আমি নারায়ণগঞ্জকে বাংলাদেশের সবচেয়ে অন্যতম মডেল নগরী হিসেবে গড়ে তুলবো।

