বিজয় বার্তা ২৪ ডট কম
১৩ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রাদায়িক নাগরিক বান্ধব ওয়ার্ড গঠনের লক্ষ্যে কাউন্সিলর প্রার্থী সাবেক কৃতি ফুটবলার ও মহানগর আওয়ামীলীগ এর সহ সভাপতি মো. রবিউল হোসেনের লাঠিম মার্কার গনজোয়ার উঠেছে। সাধারণ ভোটারদের মুখে মুখে এখন শুধুই রবিউল হোসেনের নাম। এই ওয়ার্ডের যোগ্য কাউন্সিলর প্রার্থী তিনি। এমনটিই জানালেন ১৩ নং ওয়ার্ড এলাকার সাধারণ জনগন। এই ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হলেন তিনি। ১৩ নং ওয়ার্ডে স্থানীয় ভোটারদের সাথে আলাপ কালে জানা যায়, গত পাঁচ বছর ১৩ নং ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন হয়নি। যতটুকু নাগরিক সেবার দরকার ছিল ওয়ার্ডবাসী তা পায়নি। আর যতটুকুই হয়েছে তা মেয়রের উদ্যোগেই হয়েছে। এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর দ্ধারা জর্জরিত। কুমুদিনী বাগানের ভোটারদের সাথে আলাপ কালে তারা বলেন সাবেক কাউন্সিলর আমাদের বাগানে কোন উন্নয়ন করেনি বরং বিদুৎতের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ১৩ নং ওয়ার্ডটিতে শিক্ষার মানসহ ড্রেন ও রাস্তার পাশে লাইটের ব্যবস্থার তেমন একটা উন্নত হয়নি। এবার এই ওয়ার্ডের ভোটাররা পরিবর্তন চায় বলে জানান। এদিকে কাউন্সিলর প্রার্থী রবিউল হোসেন এলাকায় সৎ ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। ওয়ার্ডবাসীর যেকোন সমস্যায় হাত বাড়িয়ে দেন তিনি। তাছাড়া তাদের সাথে আলাপকালে আরো জানা যায়, সাদা মনের মানুষ হিসেবে পরিচিত রবিউল হোসেন ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনসমর্থনে এগিয়ে রয়েছে। আগামী ২২ ডিসেম্বর সিটি কর্পোরেশন নির্বাচনে দলমত নির্বিশেষে ১৩ নং ওয়ার্ডে ভোটাররা রবিউল হোসেনের লাঠিম মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করারও আশাবাদ ব্যক্ত করেন।

