বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারনার শেষ দিনেও ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. আফজাল হোসেন ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেছেন। ২৪ নং ওয়ার্ডের যোগ্য প্রার্থী বর্তমান সফল কাউন্সিলর মো. আফজাল হোসেন প্রচারণার শেষ দিনেও ভোটারদের ভালবাসায় সিক্ত হচ্ছেন। তিনি গন সংযোগ কালে ছোট-বড় সকলের কাছ থেকে দোয়া প্রার্থণা করছেন। গনসংযোগ কালে ভোটারদের বলেন, বিগত পাঁচ বছর আমি ২৪ নং ওয়ার্ডের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলতে ২০১১ সালের নির্বাচনের মত এই নির্বাচনেও ভোট দিয়ে নির্বাচিত করতে অনুরোধ জানান। ভোটারদের কাছ থেকে বর্তমান কাউন্সিলর প্রার্থী মো. আফজাল হোসেন ব্যাপক সারা পাচ্ছেন। এবারও নির্বাচনে আফজাল হোসেন ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজয়ী হবেন এমন চিত্রই ফুটে উঠে ভোটাদের মাঝে। এ ওয়ার্ডে একাধিক প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমান কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন এগিয়ে রয়েছে। এই ওয়ার্ডে ঘুড়ি মার্কার গনজোয়ার উঠেছে। এই ওয়ার্ডের এলাকার রাস্তা ঘাট,চায়ের দোকান হতে সবস্তরের মানুষের মুখে মুখে বর্তমান কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেনের ঘুড়ি মার্কার নাম শোনা যাচ্ছে।
