বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, অনেকেই কাউন্সিলর কিন্তু ওয়ার্ডের উন্নয়ন বুঝে না। ১২ নং ওয়ার্ডকে শকু খুব সুন্দর করে সাজিয়েছেন । যদি শকু এলাকার কারো সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমার কাছে বিচার দিবেন। আমি নিজে তার বিচার করবো ।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে শহরের ১২ নং ওয়ার্ডের ফিলোসোফিয়া স্কুল কনভেনশন হলে ডনচেম্বার জামে মসজিদের উন্নয়নে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী কুরবানি ঈদের আগে এই মসজিদের কাজ শেষ হবে। আর যেকোনো এক জুম্মার নামাজ আমি আপনাদের সাথে এই মসজিদে পড়বো ।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, ডনচেম্বার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম ।
পরে তিনি ডনচেম্বার জামে মসজিদের উন্নয়নের জন্য ২৫ লক্ষ টাকার চেক মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন ।
