বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিরাপদ খাদ্যঃ ভেজাল দূষণ, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষা, নিরাপদ খাদ্যঃ ভেজাল দূষণ, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়বস্তু তুলে ধরেন।

