BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

১০ মাস পর সোহেল হত্যা মামলায় শামীম ওসমান ও ওবায়দুল কাদের আসামী

BijoyBarta 24 by BijoyBarta 24
মে ২৪, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
১০ মাস পর সোহেল হত্যা মামলায় শামীম ওসমান ও ওবায়দুল কাদের আসামী
68
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনের সময় আগুনে পুড়ে টাইলস মিস্ত্রি সোহেল (২১) নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।

এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) সিদ্ধিরগঞ্জ থানায় নিহত সোহেলের বন্ধু ও সহকর্মী আব্দুল হামিদ (২১) মামলাটি দায়ের করলেও সাংবাদিকরা শনিবার মামলার তথ্যটি জানতে পারে। মামলার এজাহারে ওবায়দুল কাদের ও শামীম ওসমান ছাড়া আর কোনো আসামি নেই। তবে মামলাটিতে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বিকেলে উল্লিখিত আসামিদের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকার প্রিয়ম টাওয়ারের ২য় তলায় ডাচ বাংলা ব্যাংকের ভেতরে কাজ করার সময় অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা।

এসময় হামিদ ও সোহেল ধোঁয়ার কারণে কিছু দেখতে না পেয়ে ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে হামিদ আগুন থেকে বাঁচার জন্য দুই তলা থেকে লাফ দিয়ে আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার দুদিন পর কিছুটা সুস্থ হয়ে হামিদ তার বন্ধু সোহেলকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে ২২ জুলাই সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় পুড়ে যাওয়া ডাচ বাংলা ব্যাংকের ভেতর যায় সে। পরে সেখানে সোহেলের আগুনে পোড়া মৃত দেহ পায় বন্ধু হামিদ। সেখান থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত সোহেল সিলেটের বিয়ানীবাজার থানার কাকুড়া গ্রামের মৃত তখলিছুর রহমানের ছেলে। তিনি সুপিরিয়র ইন্টেরিয়র নামে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। গত বছরের জুলাই মাসে তার অন্যান্য সহকর্মীদের সাথে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংকের সংস্কার কাজ করছিলেন। ঘটনার প্রায় দশ মাস পরে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডাচ বাংলা ব্যাংকে দেওয়া আগুনে পুড়ে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে গত ২২ মে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পরে

সিদ্ধিরগঞ্জে ছুরিকা/ঘাতে কিশোর খু/ন, গ্রে/প্তার ৪

আগে

Are There Pokies In Queensland

আগে

Are There Pokies In Queensland

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.