বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানায় গত ১৬/০৫/১৩ সালের হেফাজতের মামলায় নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের আদালতে চার্জ শুনানিতে অংশ করেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সহ বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মী ।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তারা এই শুনানিতে অংশ গ্ৰহণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজের ।
আসামি পক্ষের চার্জ শুনানির আইনজীবীরা হলেন, এড. শাখাওয়াত হোসেন খান, এড. আব্দুল বারী ভূঁইয়া, এড. জাকির হোসেন, এড. আবুল কালাম জাকির, এড. আনিছুর রহমান মোল্লা ।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী ২৭/৯/১৭ ইং তারিখে অভিযোগ দায়ের করা হবে । আমরা এই মামলার অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করবো । এই মামলার হেফাজতের কিন্তু হেফাজতের সকল নেতাকর্মীদের এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । সরকার প্রতিহিংসা করে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের এই মামলায় অব্যাহতি দিচ্ছে না ।

