বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী রবিবারের মধ্যে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকনের কন্যা মাইশা ওয়াজেদ প্রাপ্তিকে অপহরণ চেষ্টাকারীদের গ্ৰেফতার না করতে পারলে পুলিশ সুপার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপু । বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী এড. ওয়াজেদ আলী খোকনের কন্যা মাইশা ওয়াজেদ প্রাপ্তি কে হত্যা ও অপহরণের চেষ্টায় সাত খুন মামলার আসামি পক্ষের ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আমাদের মেয়ে কে হত্যার চেষ্টা করেছে কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে । আমরা আইনজীবীরা বাদী বিবাদী পক্ষে কাজ করে থাকি । সাত খুনের মামলায় ওয়াজেদ আলী খোকন রাষ্ট্র পক্ষের হয়ে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন । কিন্তু আসামি পক্ষের ষড়যন্ত্রকারীদের শিকার হয়েছেন মাইশা । তাই অবিলম্বে মাইশা কে হত্যা ও অপহরণকারীদের গ্ৰেফতার ও বিচারের দাবি করছি ।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এড. মাসুদুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এড. নুরুল হুদা, জিপি এড. মেরিনা বেগম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. মহসিন মিয়া, আইনজীবী সমিতির সহ সভাপতি, এড. দেলোয়ারা বেগম রীনা, এড. নুরজাহান বেগম, এড. মনিরুজ্জামান কাজল, এড. এমদাদ হোসেন, এড. সেলিনা ইয়াসমিন, এড. শরিফ হোসেন, এড. আব্দুর রউফ মোল্লা, এড. পারভীন আক্তার কবিতা, এড. সাজ্জাদুল ইসলাম সুমন, এড. সুইটি ইয়াসমিন, এড. জেসমিন আহমেদ, এড. আলী আকবর সহ অনেকেই ।

