বিজয় বার্তা ২৪ ডট কম
হিন্দু ধর্মালম্বীদের ঘৃত প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া ও জেলা পুলিশ সুপার মঈনুল হক।
মঙ্গলবার রাত ৮ টায় মাসদাইর এলাকায় মহাশ্মশানে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর রাখের উপবাস উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান পরিদর্শন করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, ফতুল্লা এসিল্যান্ড অফিসার নাহিদা বারিক, ফতুল্লা থানার সার্কেল এএসপি শরফুদ্দিন আহমেদ, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর সাহা, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, মহানগর পূজা উদযাপন পরিষদে যুগ্ম সম্পাদক কমলেশ সাহা, ফতুল্লা থানা পূজা উপদযাপন পরিষদের সাধারন সম্পাদক রঞ্জিত মন্ডল সহ আরো অনেকে।
এসময় হিন্দু নেতৃবৃন্দ মহাশ্মশানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাদের সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
