বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ নূর কুতুবুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিসা রহমান।
সাংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশব্যাপী “জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” শুরু করতে যাচ্ছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি জোনে মোট ১৪ কার্যদিবসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে প্রথম ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কর্মদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে।
টিকাদানের জন্য তিনটি জোনে স্থায়ী ও অস্থায়ী
১২৫ টি কেন্দ্রে মোট ৭৭,৯৮৪ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য,নারয়ণগঞ্জ জেলায় ৭৮ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়। প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ১৯ জনকে সনাক্ত করা হয় তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিড়ে যায়। আর সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল।৪ জন সনাক্ত হয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিড়ে যায়।এখনো পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

