বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জেলাা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল এবং ৭০.৫ লিটার অকটেন জব্দ করা হয়।
অভিযানে জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম।
তিনি জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, ডিপোগুলো কেন্দ্র করে এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

