বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান মানিক গভীর শোক প্রকাশ করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
গত ৬ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় ৭৭ বছর বয়সী হান্নান শাহকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার নীবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। ভর্তি হওয়ার দুদিন পর হান্নান শাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে ১০ সেপ্টেম্বর আবার তাঁর অবস্থার অবনতি ঘটে। এর পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ পাঠানোর কথা বলেন চিকিৎসকরা।
গত ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। র্যাফেল হার্ট হাসপাতালের চিকিৎসক ডা. অ্যালভিন এনজির নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহর শরীরে অস্ত্রোপচার করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

