বিজয় বার্তা ২৪ ডট কম
না.গঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় বুধবার বিকালে ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী কে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সামসুজ্জামান, সহ সভাপতি আসাদুজ্জামান, মহাসচিব সাইফুল ইসলাম রুবেল, যুগ্ম মহাসচিব মোঃ বাহাউদ্দিন, কোষাধক্ষ্য শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোজাক্কের হোসাইন, শিক্ষা সচিব এসএম গোলাম রসুল, ফেরদৌসী আরা অনা, সাংস্কৃতিক সম্পাদক রাজিয়া সুলতানা ও নূরুন নাহার হক প্রমূখ।

