বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের নেতৃত্বে নগরীতে র্যালী বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক ।
সোমবার ( ২৬ মার্চ ) সকাল দশটার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা করিমী মার্কেট থেকে শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে রেলী বের করে । রেলীটি শহরের বিবি রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সভাপতি কাজিম উদ্দিন আহমেদ, জেলার সহ সভাপতি মোজাম্মেল হক, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান, মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, মজিবুর রহমান, মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ শিকদার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার সুমি, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন প্রমুখ ।

