বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব মহসীন ক্লাব ।
সোমবার ( ২৬ মার্চ ) সকালের প্রথম প্রহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহরের খানপুর মহসীন ক্লাব প্রাঙ্গণ থেকে এক রেলী বের করে । রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে স্বাধীনতা যুদ্ধের বীর সন্তানদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, মহসীন ক্লাবের সাধারণ সম্পাদক ও বার একাডেমী স্কুলের অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান আহমেদ, মোঃ সামসুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ ।

