বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার ছিচকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সেচ্ছা সেবকলীগের নেতা সুটার সোহেল হত্যা মামলার চার্জসীটভূক্ত আসামী সুমন ওরফে কানা সুমন ও তার সহযোগি মাদক ব্যবসায়ী মনির হোসেনকে ২ দিনের রিমান্ডে এনে ফতুল্লা মডেল থানা পুলিশ্ ।
পুলিশ সূত্রে জানাযায় ,ফতুল্লা চৌধুরী বাড়ির ভাগিনা জুলহাস ওস্তাগারের ছেলে সুমন(৩৫)। সে সাবেক এমপি সারাহ বেগম কবরীর আস্তাভাজন ছিলেন কানা সুমন। তখন সে ধরা কে সরা ভেবে কাজ করতেন।এলাকায় যাকে তাকে মারধর করত। সে নিজে ইয়াবা ব্যবসা করতো এবং সেবন করে। কবরী এমপির আমলে সে লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় রামরাজত্ব চালাতো।সে তেল চোরা মাদক স¤্রাট ফরাহাদ কে ডি আই টি মাঠে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে মারধর করে । এই মামলা আসামী কানা সুমন।ভুইগড় এলাকা হতে গত ২২ মে সাড়ে ৪শ‘পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির ও কানা সুমন কে গ্রেপ্তার করেন ফতুল্লা মডেল থানা পুলিশ ।এই মামলাায় ৫দিনের রিমান্ড চাইলে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।মামলা নং-৯০(৫)১৭।তবে পুলিশ রিমান্ডে তার কাছ থেকে তথ্যনিয়ে লালপুরের মাদক স¤্রাটদের চিহ্নিত করবে পুলিশ।

