বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফয়সাল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার পৌরসভার জয়রামপুর এলাকায় তার নিজ বাড়ির দোতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, ফয়সাল একই এলাকার ইব্রাহিম খলিলের বড় ছেলে। ব্যক্তি জীবনে ফয়সাল বিদ্যুৎমিস্ত্রি হলেও এলাকায় মাদকসেবি এবং ব্যবসায়ী হিসেবেই বেশ পরিচিত।ফয়সালের ছোট ভাই ফাহিম জানায়, ফয়সাল মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার পরিবার তার সাথে রাগ করে সাভার ভাড়ায় থেকে বসবাস করেন। তার বাবা প্যারালাইসিস রোগী।
ফাহিম আরও জানান, ব্যক্তি জীবনে তার বড় ভাই ফয়সাল পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন কুমিল্লায় স্বর্ণা নামে এক নারীকে। বিয়ের পর ফয়সাল প্রথমে মাদক গ্রহণ এবং পরবর্তীতে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পরে।
প্রথম স্ত্রী অনেক কষ্ট করে মাদক থেকে সুস্থ্য জীবনে আনার পর কাউকে না জানিয়ে স্থানীয় এলাকায় ভাড়া থাকা রংপুরের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর সে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হয়। তারপর থেকেই তাদের সংসারে অশান্তি নেমে আসে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছি।
তবে, ময়নাতদন্ত রিপোর্ট না দেখে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
