বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে নারী আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে।
গত রোববার (১৭ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার চাঁনপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোজিনা বেগম (৪৫), উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বিবেক চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩৮), থানার সিএসডি এলাকার মোতালেব মিয়ার ছেলে লাভলু (৪২), থানার চৌধুরীগাও এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে সাজ্জাদ (৩৮), থানার তাজপুর এলাকার সুলতান মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই থানার জাঙ্গাল এলাকার হাজী সোনা মিয়ার ছেলে আবু তালেব (৪৩) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মোতালেব মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইউনুছ (৪৫)।
গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে।
